৭ সেপ্টেম্বর ২০২৬
preview
মির্জা আব্বাসের আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মো. নূর নবী শেখ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে এই আসনেই হেরে যান পাটওয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ তথ্য জানিয়েছে।

পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার এলাকা স্থানান্তরের অনুমোদন দিয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com