৭ সেপ্টেম্বর ২০২৬
preview
নতুন লুকে আবারো মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

মো. নূর নবী শেখ

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই রয়েছে তার সমান দর্শকপ্রিয়তা। সম্প্রতি আবারো জয়া তার ফ্যাশন সেন্স দিয়ে নজর কেড়েছেন অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় তার কিছু নতুন ছবি প্রকাশ পাওয়ার সাথে সাথেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রকাশিত ছবিগুলোতে তাকে রাজকীয় ও ঐতিহ্যবাহী লুকে দেখা যাচ্ছে। তার এই সাজে বাঙালি সংস্কৃতির ছোঁয়া স্পষ্ট। তার পড়নে রয়েছে জমকালো সোনালী ও সুতার কাজ করা রয়্যাল পার্পল বা জামরংয়ের ব্লাউজ, সবুজ ওড়না এবং লাল রঙের কারুকাজ খচিত লেহেঙ্গা।

পোশাকের এই রঙিন ও নান্দনিক মিশেল তার আভিজাত্যকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। ফ্যাশন ও সাজপোশাকের পাশাপাশি তার মেকাপ এবং হেয়ারস্টাইলও প্রশংসিত হচ্ছে। তার পুরো লুকেই ধরা দিয়েছে একটা ধ্রুপদী ভাব।

কপালে ছোট টিপ, সিঁথিতে মানানসই সোনালী টিকলি, কানে ঝুমকা, গলায় ভারী ও ঐতিহ্যবাহী গহনা এবং হাতে ভরা চুড়ি তার রূপকে পূর্ণতা দিয়েছে। বিশেষ করে, তার হাত রাঙানো আলতা ও মেহেদীর নকশা এবং একটি হাত দিয়ে মুখ ঢেকে রাখার ভঙ্গি ছবিগুলোকে আরও বেশি কাব্যিক ও আকর্ষণীয় করে তুলেছে।

সব মিলিয়ে চিরসবুজ এই অভিনেত্রীর নতুন লুকে মেলবন্ধন ঘটেছে ঐতিহ্য এবং আধুনিকতার। যা প্রকাশের পর থেকেই ভাসছে প্রশংসায়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com