১০ সেপ্টেম্বর ২০২৬
preview
জাবিতে মবের শিকার হয়ে গ্রেফতার আসাদুল আলম ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তাজউদ্দীন আহমদ হলে নিজ কক্ষে অবস্থানরত অবস্থায় Channel 14-এর প্রতিনিধি আসাদুল আলমকে মারধর ও তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে তাকে হল থেকে বের করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে তাজউদ্দীন আহমদ হলের একটি কক্ষে অবস্থান করছিলেন আসাদুল আলম। এ সময় একদল শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে। তাদের মধ্যে শিবিরের নেতাকর্মীরাই ছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও ল্যাপটপ ভাঙচুর করা হয়।

‎আসাদুলের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে হল থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। পরে কর্তব্যরত পুলিশের মাধ্যমে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

‎এদিকে, আসাদুল আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎সংবাদকর্মীর ওপর হামলা, ব্যক্তিগত সম্পদ ভাঙচুর এবং পরবর্তী সময়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনায় ক্যাম্পাসে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com