মো. নূর নবী শেখ
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কাজে লাগিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। তবে এই দীর্ঘ ছুটি পেতে হলে নিতে হবে অতিরিক্ত এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল)।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস।
এই এক দিন, অর্থাৎ ২২ অক্টোবর নৈমিত্তিক ছুটি নিতে পারলেই পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
অর্থাৎ, ছুটির হিসাবটা দাঁড়াচ্ছে- ২০ অক্টোবর মহানবমী, ২১ অক্টোবর বিজয়া দশমী, ২২ অক্টোবর এক দিনের নৈমিত্তিক ছুটি এবং এরপর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। এতে মাঝের কর্মদিবসটি ছুটি হিসেবে নিতে পারলেই তৈরি হবে পাঁচ দিনের লম্বা অবকাশ।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে এ বছর মূল সরকারি ছুটি দুই দিন। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। সেই তালিকায় রয়েছে, ১০ অক্টোবর, শনিবার মহালয়া, ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর, রোববার মহাসপ্তমী (ঐচ্ছিক ছুটি), ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী (ঐচ্ছিক ছুটি), ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী (সরকারি ছুটি) ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী (সরকারি ছুটি)।
ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে দুর্গাপূজার দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটাতে পারবেন।
তবে নৈমিত্তিক ছুটি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রচলিত নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com