১৮ সেপ্টেম্বর ২০২৬
preview
হকি বিশ্বকাপে বাংলাদেশ

মো. নূর নবী শেখ

গত বছর যুব হকির বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার আরও একটি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বাংলাদেশের তরুণ হকি খেলোয়াড়দের। ফাইভ-এ-সাইড অ-১৮ বিশ্বকাপের ২০২৬ আসরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিষয়টি বাংলাদেশ হকি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত অ-১৮ বালক ৫-এ-সাইড এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টটি ছিল ৫-এ-সাইড বিশ্বকাপের বাছাইপর্বও। এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়।

বাংলাদেশ মূল বাছাইপর্বে সরাসরি জায়গা করে নিতে না পারলেও ছিল প্রথম স্ট্যান্ডবাই দল। সম্প্রতি একটি জায়গা খালি হওয়ায় এফআইএইচ থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

অ-১৮ বালক ৫-এ-সাইড বিশ্বকাপের এবারের আসর বসবে মিশরের ইসমাইলিয়ায়। ৭ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য গুরুত্বপূর্ণ একটি অর্জন। একই সঙ্গে এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দেবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com