২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
খলিলুর রহমানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মো. নূর নবী শেখ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিউ ইয়র্কে চলমান সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসেবে দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিবেদনে জানানো হয়, চলমান ভূরাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক নানা অমীমাংসিত ইস্যু নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। আঞ্চলিক সংঘাত নিরসনে বহুপাক্ষিক কূটনীতির ওপর জোর দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, বর্তমান অধিবেশনে যোগ দিয়ে মার্কিন প্রতিনিধির সাথে হরমুজ প্রণালি সংক্রান্ত বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক ও কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন আরাগচি।

অন্যদিকে, আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনা ও সংকট নিরসনে গঠনমূলক ভূমিকার অংশ হিসেবে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন সাধারণ পরিষদ সভাপতি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com