২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. নূর নবী শেখ

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে এসে দেওয়া বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সালমান মুক্তাদির তার ভিডিওতে বলছেন তার কাছে কেউ চাঁন্দা চাইনি, চাইলে নাকি দিতেন। আবার বলছেন বিএনপি চাঁন্দাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি সুনির্দিষ্টভাবে কোনো মামলা করেন, সেটা তদন্ত হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে, বাকস্বাধীনতা, গণতন্ত্র। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক (সালমান মুক্তাদির) যিনি অভিযোগটা ফেসবুক লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন, করেননি। এবং তিনি বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি, চাইলে দিতো। এরকম আমি শুনেছি। যার কাছে চাঁদা দাবি করে নাই, তিনি বলছেন চাইলেই দিতো, তাহলে এটা চিহ্নিত কেউ না। এবং তারপর তিনি বলছেন বিএনপি চাঁদাবাজ দল। এটা ঢালাও অভিযোগ।

তিনি বলেন, এখন আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটাই তিনি ভিকটিমাইজ হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা এটার প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এবং এ বিষয়ে মামলা, জিডির মতো আইনগত প্রক্রিয়া চালু আছে। হয়তো খুব শিগগিরই মামলা হতে পারে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে গিয়েছে। সেখানে গিয়ে তারা ভাঙচুর করেছে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে সম্ভবত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ হতো। ওই স্থাপনাতেও বেশ কিছু ভাঙচুর হয়েছে।

‘আমি একটা ভিডিওতে দেখলাম। এ বিষয়ে তার পক্ষ থেকেও কোনো মামলা করা হয়নি। ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তাতে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলছেন তার কাছে কেউ চাঁন্দা চাইনি, চাইলে নাকি দিতো, আবার বলছেন বিএনপি চাঁন্দাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি কোনো মামলা করেন সুনির্দিষ্টভাবে, সেটা তদন্ত হবে।’

বিতর্কিত জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ এবং দখল-বেদখলের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। যেহেতু বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং মামলা দায়ের হবে বলে জেনেছি। তদন্তের অগ্রগতি হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com