২৯ সেপ্টেম্বর ২০২৬
preview
ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম: প্রভা

মো. নূর নবী শেখ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। এবার শৈশবের মজার একটি ঘটনা সামনে আনলেন প্রভা।

তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে চিঠিটিই ছিঁড়ে ফেলেছিলেন তিনি। সম্প্রতি শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শৈশবের সেই ঘটনা নিয়ে কথা বলেন প্রভা।

ঘটনা বর্ণনা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল, সে-ও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল, আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।”

চিঠির কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, “না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।”

কথার একপর্যায়ে উঠে আসে প্রভার ছোটবেলার পারিবারিক শাসনের প্রসঙ্গ। পরিবার থেকে শাসন করত কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, “ছোটবেলা থেকে শুধু শাসনই করত। এটা এখনো করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন, এত খেয়ো না, মোটা হয়ে যাবে।”

তবে বাবার কাছ থেকে কখনো তেমন শাসন পাননি উল্লেখ করে প্রভা বলেন, “মা শাসন করলেও বাবা কখনই শাসন করতেন না।”


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com