৫ অক্টোবর ২০২৬
preview
‘নুরজাহান বেগম’ রূপে তানজিম সাইয়ারা তটিনী

মো. নূর নবী শেখ

বর্তমান প্রজন্মের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রূপে ধরা দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ স্থিরচিত্র ও ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের।

প্রকাশিত ছবিগুলোতে তটিনীকে হালকা হলুদ রঙের সালোয়ার-কামিজ ও মাথায় ওড়না পরা ঐতিহ্যবাহী ঘরোয়া সাজে দেখা গেছে। কানে পরা ঝুমকো ও মুখে মিষ্টি হাসির বিভিন্ন অভিব্যক্তি দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

পোস্টটির ক্যাপশনে তটিনী লিখেছেন, ‘সেভ ফর্ম ইনস্ট্যান্ট এফটি নূরজাহান বেগম’। ধারণা করা হচ্ছে, কোনো নাটক বা বিশেষ প্রজেক্টে ‘নুরজাহান বেগম’ নামের কোনো চরিত্রে শুটিংয়ের ফাঁকে বা প্রস্তুতি চলাকালে এই ছবিগুলো ফ্রেমবন্দি করা হয়েছে। এছাড়া পোস্টটির সাথে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া জনপ্রিয় গান ‘তোমারে দেখিলো’।

পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের ভালোবাসা ও প্রশংসামূলক মন্তব্যে ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তাঁর এই সাধারণ ও স্নিগ্ধ লুকের প্রশংসা করে বিভিন্ন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য, ছোট পর্দায় ভিন্নধর্মী ও সাবলীল অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। নিয়মিতই তিনি উপহার দিয়ে যাচ্ছেন প্রশংসিত সব নাটক ও কনটেন্ট।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com