৬ অক্টোবর ২০২৬
preview
নওগাঁয় দুই সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা

মো. নূর নবী শেখ

নওগাঁর সাপাহার ও পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে, পুশইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ‘আজ সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে ৩ জনকে এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা চালায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ জনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। ৭ জনের মধ্যে একজন নারী এবং ছয়জন পুরুষ। এর মধ্যে সাপাহারে পুশইন চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বর্তমানে ওই ৭ জন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই এলাকায় বিজিবি কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে বজায় রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com