মো. নূর নবী শেখ
বাংলা নাটকের তুমুল জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ মুক্তির শুরুতেই ইউটিউবে অনন্য মাইলফলক স্পর্শ করেছে। প্রকাশের মাত্র ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মাথায় নাটকটির প্রথম পর্ব ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ ছাড়িয়ে রেকর্ড গড়েছে।
ইউটিউবের পারফরম্যান্স পরিসংখ্যানে দেখা যায়, মুক্তির ৩ ঘণ্টা ৩৭ মিনিটে ভিডিওটির ভিউ সংখ্যা দাঁড়ায় ১ মিলিয়নে। পাশাপাশি নাটকটি ইউটিউব ট্রেন্ডিং র্যাংকিংয়ের শীর্ষে (১ অব ১০) অবস্থান করে। এ সময়ের মধ্যে কনটেন্টটিতে ৩২ হাজারের বেশি লাইক এবং প্রায় ৩ হাজার ৮০০-এর বেশি ইতিবাচক মন্তব্য জমা পড়ে। নাটকটির থাম্বনেইল ক্লিক-থ্রু রেট ছিল ১৩.৭ শতাংশ এবং গড় ওয়াচ টাইম বা ভিউ ডিউরেশন ছিল প্রায় ৯ মিনিট ৪৩ সেকেন্ড, যা দর্শকের গভীর আগ্রহেরই প্রতিফলন।
পারিবারিক আবহের গল্প নিয়ে নির্মিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় ও প্রবীণ-নবীন তারকা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, দীপা খন্দকার, খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুলসহ অনেকে।
নির্মাতা মোস্তফা কামাল রাজের পূর্ববর্তী ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় নতুন এই সিরিজটি উন্মুক্ত হতেই হুমড়ি খেয়ে পড়ছেন নাটকপ্রেমী দর্শকেরা। প্রথম পর্বের এমন চোখধাঁধানো দর্শকপ্রিয়তায় স্পষ্ট যে, পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত ‘ফিরে আসার গল্প’ ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘস্থায়ী সাড়া ফেলতে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com