১১ অক্টোবর ২০২৬
preview
গোলাপি শাড়িতে বধূর সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

মো. নূর নবী শেখ

ছবিতে উজ্জ্বল গোলাপি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরেছেন অভিনেত্রী। গলায় সোনালি নেকলেস, কানে দুল আর হাতে মেহেদি তাঁর সাজকে করেছে আরও আকর্ষণীয়। কপালে গোলাপি টিপ, চোখের গাঢ় সাজ এবং ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক তাঁর উপস্থিতিতে যোগ করেছে বাড়তি মাত্রা। পেছনে পরিপাটি খোঁপায় সাদা ফুলের সাজও নজর কেড়েছে।

পরীমনির ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে। কেউ তাঁর সৌন্দর্যের সঙ্গে পরীর তুলনা করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, পরীর শুধু ডানাই নেই!

এক ভক্তের মন্তব্য, তাঁকে দেখতে যেন সত্যিকারের পরীর মতো লাগে। আরেকজন লিখেছেন, পরী তো আছেনই, শুধু ডানা দুটো খুঁজে পাওয়া বাকি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব পরীমনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ও ফ্যাশন-সচেতন উপস্থিতির ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। নতুন এই ছবিগুলোও তাঁর অনুসারীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com