মো. নূর নবী শেখ
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার ভেঙে দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
রবিবার নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানান, মন্ত্রিসভার সুপারিশে তিনি পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে দেওয়ার অনুমোদন দিয়েছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রদেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
জরুরি অবস্থা জারির ঘোষণার পরপরই পিটিআইয়ের আইনপ্রণেতা জুনায়েদ আকবর দাবি করেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং প্রদেশে দলের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, প্রাদেশিক গভর্নর একটি উপদেষ্টা পরিষ
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com