_copy7.webp)
.webp&w=2048&q=75)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’এ দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ভাটার কিলিং বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন, লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।