_copy7.webp)

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে বের হয়।
অভিযানকালে বানিয়াজান বাসস্ট্যান্ডে নুর ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রুবেল আহমেদকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল আহমেদ ধনবাড়ী উপজেলার বানিয়াজান কামারপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ধনবাড়ী থানায় মামলা নম্বর-১৮ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন









সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।