_copy7.webp)

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেফতার দাবিতে বিক্ষোভ হয়েছে। তার বাসায় হামলা হয়েছে বলেও অভিযোগ করেছে জাপা।
সোমবার (১২ অক্টোবর) জি এম কাদেরের উত্তরার বাসার সামনে স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা জানান, জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করে জি এম কাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। কোনো ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে আর না রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, জাতীয় পার্টির প্রেস উইংয়ের দাবি, একদল দুষ্কৃতিকারী জি এম কাদেরের বাসভবনে হামলা করেছে। তাদের পাঠানো কিছু ফুটেজে দেখা গেছে, জি এম কাদেরের বাসার জানালার কাঁচ ভাঙা এবং ইটপাটকেল ছোড়ার কিছু আলামতও দেখা গেছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

%20(1).webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।