home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাকায় গ্রেপ্তার তজুমদ্দিনের আ.লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার

মো. নূর নবী শেখ
মো. নূর নবী শেখUnknown location

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

Facebook
Twitter

ঢাকায় গ্রেপ্তার তজুমদ্দিনের আ.লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার

ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

সোমবার রাতে কাফরুলের এসপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে। বর্তমানে তিনি রাজধানীর কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

জানা গেছে, ফরিদ উদ্দিন তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তজুমদ্দিন বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবং তজুমদ্দিন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম তালুকদারের বড় ছেলে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।