_copy7.webp)

রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
গুলশনের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল গুলশানের ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে ওই মিছিলের ছয় দিন পর গুলশান থানার ওসি দাউদকে প্রত্যাহার করা হলো।
যদিও ডিএমপি কমিশনার আদেশে তাকে প্রত্যাহারের কারণ প্রশাসনিক বলে উল্লেখ করা হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।