_copy7.webp)

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ২ লাখ ২০ হাজার ৩৮১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, গহনার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অলংকার বদলের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম থাকবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।