.webp)

নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা রক্ষা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
অনুষ্ঠানটি শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং JAAGO Foundation Trust , Plan International, Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায় পরিচালিত হয়।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।