_copy7.webp)

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে এমামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাকে ১নং আসামি করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মঙ্গলবার রাত ৯টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় আলামত জব্দের পর এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনকে সঙ্গে নিয়ে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে আটটি লাঠি জব্দ করা হয়। এগুলো মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে। শেখ হাসিনাকে আসামি করার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, তার নির্দেশে এসব হচ্ছে তাই তাকে আসামি করা হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।