home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, আকাশপথে হামলার সতর্কতা

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৫

Facebook
Twitter

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, আকাশপথে হামলার সতর্কতা

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্যাপক কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে। এর আগে রাতে রাজধানীসহ আশপাশের এলাকায় সম্ভাব্য আকাশপথে হামলার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। সৌদিতে ইয়েমেনের হুতিদের হামলা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

রয়টার্সের ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এক পর্যায়ে জ্বালানি ট্যাংকের মতো দেখতে স্থাপনার পেছন থেকে আগুনের শিখাও উঠতে দেখা গেছে। তবে এ আগুন ও ধোঁয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি সরকারের মিডিয়া অফিসও তাৎক্ষণিক কিছু জানাননি।

সৌদি সিভিল ডিফেন্স শুক্রবার রাতে রিয়াদ ও রাজধানীর পূর্বে আল-খারজ শহরে সম্ভাব্য আকাশপথে হামলার ঝুঁকি নিয়ে ফোনে সতর্কবার্তা পাঠায়। শনিবার সকালে ওই সতর্কতা প্রত্যাহার করে ‘অল ক্লিয়ার’ ঘোষণা করা হয়। সতর্কতা প্রত্যাহারের আগে রিয়াদের ওলায়া এলাকায় বিস্ফোরণের মতো শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।

চলতি বছরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর রিয়াদে কয়েকবার সতর্কতা জারি হলেও জুলাইয়ে হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর এটিই ছিল রাজধানীতে প্রথম এমন সতর্কবার্তা বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার পাশাপাশি ইয়েমেনে হুতিদের সামরিক উত্তেজনা বৃদ্ধিরও নিন্দা জানিয়েছে পরিষদ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।