_copy7.webp)

জার্মানির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্প্যাংডাহলেম বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।
জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় চারটি এফ-১৬ যুদ্ধবিমান একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল। এর মধ্যে দুটি বিমান প্রশিক্ষণ এলাকায় অবস্থান করছিল, আর বাকি দুটি স্প্যাংডাহলেম ঘাঁটির দিকে ফিরছিল।
কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের প্রস্তুতি নেওয়ার সময়ই একটি এফ-১৬ বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মহড়ায় অংশ নেওয়া অন্য যুদ্ধবিমানগুলো নিরাপদে যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।
বিশ্ব নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।