home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

Facebook
Twitter

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধ এবং দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভোক্তার স্বার্থ এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরফতানির অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতাদের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, দেশের বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রফতানি করা হয়েছে। পরে ভারতীয় কিছু আমদানিকারক বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরফতানি করে বলে দাবি করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি-সংক্রান্ত প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে সরবরাহ বাড়ানো এবং মধ্যস্বত্বভোগী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে সরাসরি রফতানির স্থায়ী নীতিমালা করার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।