home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫

Facebook
Twitter

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছে থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী মাসে (অক্টোবর) এয়ারবাসের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ১১টি বোয়িং কেনার চুক্তি স্বাক্ষর করেছি। এর আগে ১৪টি বোয়িং কেনার চুক্তি স্বাক্ষর করেছিলাম। এই নিয়ে বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হলো।”

একসঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, “এখন চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখন নেওয়া তা কিন্তু না। এই চুক্তি অনুযায়ী প্রথম এয়ারক্রাফটটি আসবে ২০৩১ সালে। যদিও আমরা অনুরোধ করেছি অন্তত একটা উড়োজাহাজ হলেও আমাদেরকে ২৭ বা ২৮ সালে দেন। সবমিলে এই ২৫টি উড়োজাহাজ আসতে কিন্তু আমাদের ৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে। এখন আপাতত আমাদের কোনো টাকা দেওয়া লাগছে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, আর তারা একটা করে উড়োজাহাজ দেবে, তারপরে আমরা টাকা দেব। এবং এই টাকা আমাদের এই ফ্লিটের আয় থেকেই দিতে পারব।”

দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করা দরকার মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমাদের ২০ কোটি লোকের দেশ। আমাদের এখান থেকে শ্রমবাজার অনেক ভালো। আপাতত আমাদের এয়ারক্রাফট আছে ১৯টা, তার মধ্যে দুটো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো। বাকি ১৭টাও আগামী ১০ বছরের মধ্যে এবসলিউট হয়ে যাবে। তার মানে তো প্লেন কিনতে হবে। আপনার যদি দূরদৃষ্টি না থাকে তাহলে আপনি দেশকে এগিয়ে নেবেন কি করে? আমি মন্ত্রী হিসেবে মনে করি, আগামী মানে ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পরে আমাদের এভিশন খাত কোথায় যাবে, সেই চিন্তাভাবনা করে এই চুক্তিগুলো স্বাক্ষর করা হচ্ছে।”

তিনি বলেন, “আমরা যদি এয়ারবাস থেকে ১০টা উড়োজাহাজ কিনি, তাহলে আমাদের দাঁড়াবে ৩৫টি নতুন উড়োজাহাজ এবং ১৭টি আমাদের এখন আছে। তাতে করে আমরা ৫০টির বেশি এয়ারক্রাফট থাকবে বলে আশা করছি।”

উড়োজাহাজ কেনার চুক্তিতে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড হলো কি হলো না, সেটা দেখার বিষয় না। বিষয়টা হলো যে এভিশন খাতকে সুন্দর করার জন্য যেভাবে যেখান থেকে কিনলে লাভজনক হবে এবং সেভাবেই কিনছি।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।