home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

Facebook
Twitter

স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে, তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে ওই দিন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে মাঠপর্যায়ের সমন্বয় অত্যন্ত জরুরি। এর আগে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত ইসির সম্ভাব্য তারিখ ঘোষণা ও তা নিয়ে সরকারের বিভিন্ন মহলের মন্তব্যের প্রেক্ষাপটে মন্ত্রীর এই বক্তব্য এল। ইসি সূত্রে এর আগে নভেম্বরের মাঝামাঝিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা থাকার কথা জানা গিয়েছিল।

সংবাদ ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য ছিল ‘ঢাকা মহানগরীতে চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা’। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো নগরবাসীকে সর্বোচ্চ স্বস্তি দেওয়া, জনদুর্ভোগ লাঘব করা এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা তীব্র আকার ধারণ করায় আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিং বা অন্যান্য প্রয়োজনীয় নির্মাণকাজ একসঙ্গে সম্পন্ন করার বিষয়ে বৈঠকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত ও সুচারুভাবে তদারকির জন্য এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার জন্য নির্দিষ্ট ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পরপর এই উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।