home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৪

Facebook
Twitter

কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সঙ্গে পরিবহনসংশ্লিষ্টদের বৈঠক হয়। বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন।

পরিবহন মালিকদের প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। একইভাবে নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তারা। সেই হিসাবে লিটারে ২০ টাকা জ্বালানির দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, পরিবহন মালিকদের প্রস্তাব বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে।

এদিকে কিছু পরিবহন মালিক ইতোমধ্যে যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন—এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে আহমেদ খোকন বলেন, ভাড়া বাড়ানোর বিষয়ে সমিতি কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে রবিবার সরকার চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায়। এর ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। নতুন দাম ওই রাত থেকেই কার্যকর হয়েছে।

সবশেষ গত ২৩ এপ্রিল ডিজেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণ করেছিল সরকার। সে সময় আন্তঃজেলা ও মহানগর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

তখন আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।