home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৮:১৩

Facebook
Twitter

শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাগুলোকেও বিষয়টি জানানো হয়েছে।

এর আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় পরিবর্তন এনে নতুন নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বদলিতে তদবির কমানোর পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বদলির দায়িত্ব দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বাধীন কমিটিকে। অ্যাসোসিয়েট প্রফেসরদের বদলি ও পদায়নের দায়িত্ব দেওয়া হয় মাউশির মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটিকে। আর প্রফেসর ও অন্যান্য শীর্ষ পদের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়।

নতুন নীতিমালায় বর্তমান কর্মস্থলে ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ না হলে সাধারণভাবে বদলির আবেদন করার সুযোগ রাখা হয়নি। তবে বিশেষ শারীরিক, মানসিক বা পারিবারিক পরিস্থিতিতে এ শর্ত শিথিলের সুযোগ রয়েছে।

এ ছাড়া বদলি বা পদায়নের আবেদন করতে কর্মকর্তার পার্সোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ থাকা এবং টানা তিন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সন্তোষজনক হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বা তদন্তাধীন অভিযোগ থাকলে তাকে বদলির জন্য অযোগ্য বিবেচনার বিধানও রাখা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।