home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘শেখ মুজিবকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়’: নুরুল হক নুর

মো. নূর নবী শেখ
কলম২৪ প্রতিবেদক, ঢাকা কলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৩:৩১

Facebook
Twitter

‘শেখ মুজিবকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়’: নুরুল হক নুর

বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

​বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার একটি সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণধর্মী টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

​আলোচনায় দেশের রাজনৈতিক বাস্তবতা এবং অতীত নেতৃত্বের মূল্যায়ন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শগত কারণে শেখ মুজিবুর রহমানের নানা কর্মকাণ্ডের সমালোচনা হতে পারে। তবে সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনের ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা অবাস্তব।

​তিনি বলেন, 'শেখ মুজিব সম্পর্কে আমরা রাজনৈতিকভাবে যতই সমালোচনা বা ক্ষোভ প্রকাশ করি না কেন, বাস্তবতা হলো তাকে বাদ দিয়ে বা তাকে ছাড়া বাংলাদেশের সঠিক ইতিহাস রচনা করা কোনোভাবেই সম্ভব নয়।'



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।