_copy7.webp)

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।পোস্টে তিনি লেখেন, ‘ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের বাচ্চা শিশুর উপর খুনী আওয়ামী লীগের সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন। লীগ যদি মনে করে এই রকম বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আক্রমণ করে জুলাইয়ে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষদের মোরাল নষ্ট করে দিতে পারবে, তাহলে তারা মূলত কল্পনার স্বর্গে বসবাস করছে।’
আওয়ামী লীগের সঙ্গে ‘রিকনসিলিয়েশন’-এর কথা বলা ব্যক্তিদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তিনি বলেন, ‘যেসব ব্যক্তিবর্গ এই সন্ত্রাসী ও খুনী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কথা বলে থাকেন, আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ।’
সাদিক কায়েম আরও বলেন, ‘গণহত্যাকারী এবং এই পরিচয় নিয়ে গর্ববোধ করা লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সকল পথই আসলে বন্ধ হয়ে গেছে।’
জুলাই আন্দোলনে রাজপথে নামা কিংবা নীরবে সমর্থন দেওয়া শিল্পীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারকে জুলাইয়ে যেসব আর্টিস্ট রাজপথে নেমেছিলেন অথবা মৌন সমর্থন দিয়েছিলেন, তাদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
একই সঙ্গে ভেনিসে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।