home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তোফায়েল আহমেদের স্মরণে জহুরুল হক হলে শোক ব্যানার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম২৪ প্রতিবেদক, ঢাবিকলম২৪.কম

আপডেট: ৫ জুন ২০২৬, ১২:৩৯

Facebook
Twitter

তোফায়েল আহমেদের স্মরণে জহুরুল হক হলে শোক ব্যানার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে বাংলার ইতিহাসের কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মহাপ্রয়াণে শোক ব্যানার প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।


শুক্রবার (০৫ জুন) সকালে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল গেটের সামনে এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম। 


এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে হল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন, গণআন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানান।


শোক ব্যানারে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, বাংলার ইতিহাসে তোফায়েল আহমেদ এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।


উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ১ জুন ২০২৬ সালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।