home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিনের অভিযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

Facebook
Twitter

ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিনের অভিযোগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্যের অভিযোগ এনেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বিভাগীয় ও আইনি ব্যবস্থা চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন।

অ্যাটর্নি জেনালের রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, তারা অভিযোগটি পেয়েছেন।

স্বতন্ত্র এই এমপি অভিযোগ করেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে থাকা ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ ভাষায় মন্তব্য করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন বলেছেন, “একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়; বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও চরমভাবে ক্ষুণ্ন করে।”

অ্যাটর্নি জেনারেল অফিস কোনো দলের নয়, বরং সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি ছোটনের বিরুদ্ধে ‘উপযুক্ত’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

প্রমাণ হিসেবে অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট ফেইসবুক আইডির লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ডিএজি ছোটনের বক্তব্য জানার চেষ্টা করছে গণমাধ্যম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।