_copy7.webp)

সরকারকে দুর্বল মনে করলে, তা ভুল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল তাদেরকে একটি দল ফেরাতে চাচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোন্ডো চ্যাম্পিয়নশীপ উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘সকল সমস্যার সমাধান সংসদে হবে। রাস্তায় অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।’
তিনি বলেন, ‘সরকার অত্যন্ত কঠোর। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর কঠোর নীতির জন্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।