home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিদ্যুৎ বিভাগে ফারুক হাসানের নিয়োগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কটাক্ষ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:০৩

Facebook
Twitter

বিদ্যুৎ বিভাগে ফারুক হাসানের নিয়োগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কটাক্ষ

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে। এই নিয়োগের পর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ফারুক হাসানের এই নিয়োগ নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পাটওয়ারী লিখেছেন, ‌‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হাসানের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’

তিনি বলেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধীদলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর ফারুক হাসানের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়!, যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা (আশঙ্কা) রয়েছে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।