_copy7.webp)

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, দলীয় পদ ব্যবহার করে অনিয়ম এবং দলীয় সম্পদ কুক্ষিগত করার অভিযোগে জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান হিরুকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখে গৃহীত রেজুলেশন নং-৫৩ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়টি উঠে আসে। সূত্রের দাবি, তিনি দীর্ঘ ৪২ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকলেও পার্টির উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি। এছাড়া পার্টির সম্পত্তি কুক্ষিগত করে অবৈধভাবে কেনাবেচা ও ভাড়া দেওয়া এবং অগ্রিম ভাড়ার টাকা গ্রহণের পর ভাড়াটিয়াদের ফেরত না দেওয়াসহ দলকে হেয় প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগগুলো তদন্তে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৪ আগস্ট তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মো. মুজিবুর রহমান হিরুর বিরুদ্ধে গঠনতন্ত্রের একাধিক ধারা ও অনুচ্ছেদ—ধারা ৩, ৭(ক)-এর অ, খ, গ, ঘ, ঙ ও জ, ৯, ৯(ক) এবং অনুচ্ছেদ ৪৬, ৫৭, ৫৮(ক) ও ৫৮(গ)-লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. মুজিবুর রহমান হিরুকে জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।