home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কবর থেকে তোলা হবে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের লাশ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৬

Facebook
Twitter

কবর থেকে তোলা হবে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের লাশ

আলোচিত চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। আদালতের নির্দেশে তাদের মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের সময় জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় জনরোষের মুখে পড়েন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। প্রথমে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও জনতার মুখোমুখি হন তারা। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময়ের পরিস্থিতির কারণে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশের পর সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবেই ময়নাতদন্ত করা হবে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা গেছে।

দুই মরদেহ কবর থেকে উত্তোলন ও ময়নাতদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণসহ মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।