home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন সিনেমায় ভিন্ন রূপে পর্দায় ফিরছেন ইয়ামি গৌতম

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭

Facebook
Twitter

নতুন সিনেমায় ভিন্ন রূপে পর্দায় ফিরছেন ইয়ামি গৌতম

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এবার হাজির হলেন হরর-কমেডি সিনেমা নিয়ে। ‘নাই নাভেল্লি’ নামের এই সিনেমাটিতে মোহিনী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি পরিচালনা করেছেন তামিল নির্মাতা বালাজি মোহন।

গতকাল সিনেমাটি মুক্তি পেয়েছে। ইয়ামি জানিয়েছেন চরিত্রটির মধ্য দিয়ে দর্শক তার আরও প্রাণবন্ত, চঞ্চল একটি দিক দেখতে পাবেন। এ প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘আমার এমন একটি দিক দর্শক দেখতে পাবেন, যা আরও প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত ও আনন্দময়। মোহিনী চরিত্রে কৌতুক, দুষ্টমি ও শারীরিক অভিব্যক্তির অনেক সুযোগ রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নিজের ওপর যে নিয়ন্ত্রণ থাকে, তা কিছুটা ছেড়ে দিয়ে মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা পেয়েছি।

অভিজ্ঞতাটি আমার কাছে বেশ সতেজ ছিল।’ সিনেমাটির গানে নাচের অভিজ্ঞতাও উপভোগ করেছেন ইয়ামি। সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারের সুর এবং বিজয় গাঙ্গুলির কোরিওগ্রাফি তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। ‘নাই নাভেল্লি’র ট্রেলারে মিরাটের এক বিশৃঙ্খল পরিবারে নববধূ মোহিনীর আগমন দেখা গিয়েছিল। প্রথমে তাকে আদর্শ বউ মনে হলেও, গল্প এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসে রহস্যময় নানা ঘটনা। দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা, গা ছমছমে হাস্যরস, অতিপ্রাকৃত ঘটনা ও ভারতীয় লোককথা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে ইয়ামিকে ‘রাবণ রাজ’ অংশে এক ডাইনি চরিত্রেও দেখা যাবে।

হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা ছবিটির চিত্রনাট্য লিখেছেন। আনন্দ এল রাই ও শর্মা কালার ইয়েলোর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন। অ্যামাজন এমজিএম স্টুডিওসের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির এটিই প্রথম যৌথ কাজ। ছবির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। 



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।