home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এবার ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, মুক্তি ৮ অক্টোবর

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১৭:১৩

Facebook
Twitter

এবার ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, মুক্তি ৮ অক্টোবর

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। তাতেই বাজিমাৎ করলেন রায়হান রাফী। তার ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের রোজার ঈদে। প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পেয়েছিল।

এবার সেই ‘প্রেশার কুকার’ আসছে ওটিটিতে। গুঞ্জনটা কদিন ধরে শোনা যাচ্ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ-এ মুক্তি পাবে সিনেমাটি। ৮ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘প্রেশার কুকার’।

শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি জানিয়েছে হইচই। সঙ্গে দেওয়া হয়েছে একটি বার্তা, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”

সিনেমাটির ওটিটিতে আসার খবর শুনে উচ্ছ্বসিত দর্শক। অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাননি। তাই ঘরে বসে ‘প্রেশার কুকার’ দেখার আগ্রহ প্রকাশ করছেন।

সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম, ফারজানা ছবি প্রমুখ। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরীও।

এই সিনেমার গান ‘বড়াই করে’ আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছে। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন অঙ্কন কুমার। সংগীত পরিচালনায় জাহিদ নিরব।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।