home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রকৃতির কোলে অভিনেত্রী শামীমা তুষ্টি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১৯:১৫

Facebook
Twitter

প্রকৃতির কোলে অভিনেত্রী শামীমা তুষ্টি

ব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মনোরম এক লোকেশনে অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পেছনে বিস্তৃত নীল জলরাশি, পাহাড় ও খোলা আকাশের পটভূমিতে দাঁড়িয়ে আছেন তুষ্টি। হলুদ রঙের স্লিভলেস টপস ও প্রিন্টেড বটমে ক্যাজুয়াল ও স্বস্তিদায়ক লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কোনো ছবিতে বারান্দার রেলিংয়ে হাত রেখে দূর দিগন্তের দিকে চেয়ে আছেন, আবার কোনোটিতে মুখে তাঁর প্রাণখোলা হাসি।

পোস্টটির ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘পৃথিবীর কোন এক প্রান্তে!!’ সঙ্গে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ম্যাথিউ ইফিল্ডের গাওয়া জনপ্রিয় গান ‘আই থিঙ্ক দে কল দিস লাভ’।

তবে কোন দেশে বা কোন স্থানে এই সফর, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করেননি তিনি। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা লাইক ও কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন শামীমা তুষ্টি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি নিয়মিত অংশ নিয়ে থাকেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।