_copy7.webp)

শারদীয় দুর্গোৎসবের আবহে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সাদা শাড়ি, সবুজ ব্লাউজ, খোলা চুল আর স্নিগ্ধ সাজে দেবী দুর্গার প্রতিমার সামনে তার উপস্থিতি যেন উৎসবের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তার শাড়ির পরিমিত নকশা, হাতে চুড়ি ও গয়না এবং স্বাভাবিক সৌন্দর্যে ছবিগুলোতে ফুটে উঠেছে এক শান্ত, মায়াবী আবহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে কখনো দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে, আবার কখনো প্রার্থনার ভঙ্গিতে দেখা গেছে পূজা চেরিকে। তার সাবলীল ভঙ্গি ও স্নিগ্ধ অভিব্যক্তি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্তদের।
ছবিগুলোর সঙ্গে পূজা চেরি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি—যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে!’
তিনি আরও লিখেছেন, ‘অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’
পূজার আবহে পূজা চেরির এমন সাজ ও বার্তা যেন সৌন্দর্যের পাশাপাশি নারীর শক্তি, আত্মবিশ্বাস ও আলোর প্রতীক হয়ে ধরা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তার ভক্তরাও প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।