home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫

Facebook
Twitter

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সিটি রাইভাল রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁয়ে ফেললো রিয়াল মাদ্রিদ।

গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে পাওয়া অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে গোলকিপার এমিল অউদেরোকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এর ঠিক ৩ মিনিট পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস। এমবাপ্পের বাড়ানো পাস থেকে দারুণ শটে গোলটি করেন এই লেফট-ব্যাক। ৩৫তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাট-ব্যাক থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে রিয়ালের তৃতীয় গোলটি এনে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে এমবাপ্পের একটি শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে না আসলে বিরতির আগেই আরও বড় হতে পারত ব্যবধান।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সার্জিও কামেলো একটি গোল পরিশোধ করে রায়ো ভায়েকানোকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে, ম্যাচের বাকিটা সময় আধিপত্য ধরে রাখে স্বাগতিক রিয়ালই।

নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিট) আরদা গুলেরের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। চলতি লা লিগা মৌসুমে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল।

এই জয়ের মাধ্যমে রায়ো ভায়েকানোর বিপক্ষে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জুড বেলিংহাম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।