home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ২০:১৭

Facebook
Twitter

বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। অন্যদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়ানডে দল থেকে নাম তুলে নিয়েছেন বেন সিয়ার্স।


আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এর আগেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। ক্যাচ ধরতে গিয়ে পাওয়া এই চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন তিনি।


ক্লার্কের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার। তিনিও বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলেছেন।


অন্যদিকে, ওয়ানডে সিরিজে খেলবেন না বেন সিয়ার্স। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে তিনি যোগ দেবেন রাওয়ালপিন্ডি দলে। পরে টি-টোয়েন্টি সিরিজের আগে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। একই দলে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেনও।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে ম্যাচের সময় পরিবর্তন করে বিকালের বদলে এখন শুরু হবে সকাল ১১টায়। একইভাবে, ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও সন্ধ্যার পরিবর্তে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।