home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তিন দিনে পাঁচ ম্যাচ, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের ব্যস্ত সূচি

মো. নূর নবী শেখ
কলম২৪.কম

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১

Facebook
Twitter

তিন দিনে পাঁচ ম্যাচ, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের ব্যস্ত সূচি

আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ‘জি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচটি ম্যাচই হবে টানা তিন দিনে।

১৭ সেপ্টেম্বর গ্রুপ ও সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

পরদিন ২৫ অক্টোবর বাংলাদেশের সামনে একসঙ্গে দুটি ম্যাচ। প্রথমে দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর রাত ৮টা ৪৫ মিনিটে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

২৬ অক্টোবরও থাকছে দুটি ম্যাচ। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

সবগুলো ম্যাচের সময় আজারবাইজানের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের ম্যাচ সূচি

২৪ অক্টোবর
বাংলাদেশ বনাম ওয়েলস
সময়: সকাল ৯টা

২৫ অক্টোবর
বাংলাদেশ বনাম পর্তুগাল
সময়: দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
সময়: রাত ৮টা ৪৫ মিনিট

২৬ অক্টোবর
বাংলাদেশ বনাম বুরুন্ডি
সময়: দুপুর ২টা ৩০ মিনিট

বাংলাদেশ বনাম ফিজি
সময়: রাত ৮টা ৪৫ মিনিট

বাফুফের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে।

আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা বিকাশের সুযোগ করে দেওয়াকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। দেশের যুব ফুটবলের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশের জন্য তাই আজারবাইজানের এই আসর শুধু ফলাফলের লড়াই নয়, তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোরও বড় সুযোগ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।