home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নিয়ম ভঙ্গার দায়ে দুই ক্রিকেটারের শাস্তি

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৩

Facebook
Twitter

নিয়ম ভঙ্গার দায়ে দুই ক্রিকেটারের শাস্তি

গত রোববার (১২ এপ্রিল) গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুম্বাইকে পরাজিত করে জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। তবে ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে দুই দলের দুই ক্রিকেটারের শাস্তির বিষয়টি। নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন বেঙ্গালুরুর হার্ডহিটার ব্যাটার টিম ডেভিড এবং মুম্বাইয়ের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জানা গেছে, ভিন্ন ভিন্ন অনিয়মের কারণে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা ও স্বরূপানন্দ কুমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেভিড। ঘটনাটি ঘটে ১৮তম ওভারে, যখন হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরেছিলেন ডেভিড। 


এরপর বল বদলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা, তবে পরিবর্তিত বলে অসন্তোষ প্রকাশ করেন ডেভিড। এক পর্যায়ে আম্পায়ারের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

 

আইপিএলের আচরণবিধির ২.৪ ধারা ভাঙার দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পরে নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন তিনি। 

 

অন্যদিকে, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে শাস্তি পেতে হয়েছে ধীরগতির ওভার রেটের কারণে। এ জন্য তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, রবিবারের এই ম্যাচটি ৪ ঘণ্টা ২২ মিনিট স্থায়ী হয়, যা চলতি মৌসুমের দীর্ঘতম ম্যাচ হিসেবে রেকর্ড হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।