home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২

Facebook
Twitter

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লা জেলা পুলিশের একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম কিশোর গ্যাং সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনার পর এটিই পুলিশের সবচেয়ে বড় সমন্বিত অভিযান।

অভিযানের পর আটক ব্যক্তিদের খোঁজ নিতে ও সন্তানদের ছাড়িয়ে নিতে জেলার সদর দক্ষিণ, কোতোয়ালি ও দাউদকান্দি মডেল থানায় বিপুলসংখ্যক অভিভাবক ভিড় জমান। রাত ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার সামনে শতাধিক অভিভাবক সমবেত হয়ে হট্টগোল শুরু করেন। এ সময় থানার আসবাবপত্র ও একটি দরজার অংশ ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। তিনি বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে থানা পুলিশ ও গৌরীপুর তদন্তকেন্দ্র যৌথ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করে। আটক কিশোরদের অভিভাবকেরা থানায় এসে হট্টগোল শুরু করেন এবং কেউ কেউ বাইরে থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। এ সময় ভিড়ের চাপে একটি পুরোনো দরজার অংশ খুলে যায় এবং কিছু চেয়ার উল্টে যায়।”

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় সমাজে নেতিবাচক প্রভাব পড়ছিল। এরই পরিপ্রেক্ষিতে জেলাজুড়ে ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই ও অপরাধের মাত্রা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।