সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
.webp)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তাজউদ্দীন আহমদ হলে নিজ কক্ষে অবস্থানরত অবস্থায় Channel 14-এর প্রতিনিধি আসাদুল আলমকে মারধর ও তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে তাকে হল থেকে বের করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে তাজউদ্দীন আহমদ হলের একটি কক্ষে অবস্থান করছিলেন আসাদুল আলম। এ সময় একদল শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে। তাদের মধ্যে শিবিরের নেতাকর্মীরাই ছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও ল্যাপটপ ভাঙচুর করা হয়।
আসাদুলের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে হল থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। পরে কর্তব্যরত পুলিশের মাধ্যমে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, আসাদুল আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদকর্মীর ওপর হামলা, ব্যক্তিগত সম্পদ ভাঙচুর এবং পরবর্তী সময়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনায় ক্যাম্পাসে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




