home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মাদকমুক্ত সমাজ গড়তে ধনবাড়ীর ৭ ইউনিয়নে একযোগে র‍্যালি ও সমাবেশ

মো. নূর নবী শেখ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:কলম২৪.কম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:২৬

Facebook
Twitter

মাদকমুক্ত সমাজ গড়তে ধনবাড়ীর ৭ ইউনিয়নে একযোগে র‍্যালি ও সমাবেশ

‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যদুনাথপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। অন্যদিকে মুশুদ্দি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।

এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথক ইউনিয়নে কর্মসূচিতে অংশ নেন।

প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা র‍্যালি ও সমাবেশে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

কর্মসূচির আয়োজক সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের তৃতীয় ধাপে আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ধনবাড়ী পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আয়োজকেরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ধনবাড়ীতে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।