home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নিখোঁজের তিনদিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫

Facebook
Twitter

নিখোঁজের তিনদিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর রাজধানীর লালবাগ থেকে শেখ ওয়াসিম রনি (৪৭) নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ব্যবসায়ীক বন্ধু মাসুমকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনের নিচতলার পাশে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত শেখ ওয়াসিম রনির বাসা খিলগাঁওয়ের শেখদী এলাকায়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিন আগে নিখোঁজ হন। তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে নিখোঁজ শেখ ওয়াসিম রনির মোবাইলের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিডি করার সময় মাসুম থানায় এসেছিলেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায় তিনি শিকার করেন, তার কাছে শেখ ওয়াসিম রনি তিন লাখ টাকা পেতেন। ওই টাকার জন্য চাপ দিতেন। তাই টাকা দেয়ার কথা বলে বাসায় নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর বাসার নিচের ফাঁকা স্থানে দুই ভবনের ফাঁকে বালু ও মাটি চাপা দিয়ে রাখেন।

তিনি আরও জানান, মাসুমের দেওয়া তথ্যানুযায়ী সেখান গিয়ে বালু ও মাটি খুঁড়ে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।