home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার পর বাবাকেও জখম করলো ছেলে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৮

Facebook
Twitter

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার পর বাবাকেও জখম করলো ছেলে

রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন আমিনুল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জান্নাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে কলহের একপর্যায়ে আমিনুল হাসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতেন। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, “মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানার পুলিশ।

ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।