home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:২০

Facebook
Twitter

চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। জাহাজগুলো হলো— ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

আইএসপিআর জানায়, তিন জাহাজ বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজগুলো পরিদর্শন করবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের আশা, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।